খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
হালদা নদীকে  ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে সরকার আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। নদীর স্বাভাবিক পরিবেশ, রুইজাতীয় মাছের প্রজনন কেন্দ্র সংরক্ষণ এবং বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিনের আবাস রক্ষার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি থেকে শুরু করে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী এবং পাঁচলাইশ থানা পর্যন্ত হালদার দুই তীরজুড়ে মোট ২৩,৪২২ একর এলাকা ‘হালদা নদী মৎস্য হেরিটেজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে নদী তীরসংলগ্ন ৯৩ হাজারের বেশি দাগভুক্ত জমিও এই সুরক্ষা বলয়ের আওতায় এসেছে।

এপ্রিল থেকে জুন মাসে হালদার বিভিন্ন স্থানে রুই জাতের মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ে—দেশে এই বৈশিষ্ট্য শুধু হালদা নদীতেই পাওয়া যায়। তাই নদীটির পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

নতুন বিধিনিষেধ যেগুলো প্রযোজ্য হবে

 

অনুমতি ছাড়া দেশি-বিদেশি কেউ গবেষণা পরিচালনা করতে পারবে না।

নাজিরহাট ব্রিজ থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ভারী ইঞ্জিনচালিত নৌযান, বালুবাহী জাহাজ বা ড্রেজারের চলাচল বন্ধ থাকবে।

হালদা ও এর শাখানদী থেকে বালু উত্তোলন ও বালুমহাল ইজারা সম্পূর্ণ নিষিদ্ধ।

নদীর অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধ থাকবে।

কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করা যাবে না।

নদীর সংলগ্ন এলাকায় নতুন ইটভাটা স্থাপন করা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনে এসব বিধিনিষেধ সময়োপযোগীভাবে সংশোধন বা পরিবর্ধন করতে পারবে মন্ত্রণালয়।

পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতার অভিযোগে সেখানকার ৩ জন ইসরায়েলি নাগরিক বসতি স্থাপনকারী এবং চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরার ভাষ্য, এসব কর্মকাণ্ড দ্বিরাষ্ট্র সমাধানের (টু-স্টেট সলিউশন) সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যও অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ৮টি ইসরায়েলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, “নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা প্রদান।”

যে ৩ ইসরায়েলি নাগরিক ও বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের একজন হলেন বসতি স্থাপনকারীদের সংগঠন নাচালা’র নেত্রী দানিয়েলা ওয়েইস। দানিয়েলা পশ্চিম তীরের পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পক্ষেও সোচ্চার। এলিয়াভ লিবি নামের আরেক ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যিনি তার নির্মাণ কোম্পানির মাধ্যমে ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করেছেন।

এই নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন থেকে উল্লিখিত ব্যক্তি ও সংস্থাগুলোর সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করতে পারবে না বা তাদের কোনো সহায়তা দিতে পারবে না।

মঙ্গলবারের বিবৃতিতে পেনি ওং আরও বলেন, সম্প্রতি গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ই-১ বসতি প্রকল্পে যে সহিংসতা ঘটেছে, তা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। ই-১ প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরকে ও দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ফলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ভূখণ্ডটি খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে।

পেনি ওং জানান, অস্ট্রেলিয়ার এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন।

বুধবার এবিসি রেডিওকে ওং বলেন, “আমি আমাদের অবস্থান তুলে ধরেছি। আমি বলেছি যে, আমরা বসতি স্থাপনের কার্যক্রমের সঙ্গে একমত নই, বরং আমরা এর বিরোধিতা করি। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং দীর্ঘদিনের।”

উল্লেখ্য, দীর্ঘদিনের মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এই তিক্ততার সূত্রপাত গত বছর, যখন অস্ট্রেলিয়ার মধ্য-বামনপন্থি সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

তাছাড়া ডিসেম্বরে সিডনির বন্ডি বিচে ইহুদিদের ‘হানুক্কা’ উৎসব চলাকালীন একটি নির্বিচারে গুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনাও এই সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে।

সূত্র : রয়টার্স

শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’