খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এই দাবি জানান।

তিনি বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে, কিন্তু এখনো কার্যকর হয়নি। এই বিলম্বকে তিনি ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন বলে উল্লেখ করেন।

সরকারের প্রতি চূড়ান্ত দাবি জানিয়ে সাইফুল্লাহ খাঁন বলেন, প্রদীপের ফাঁসির নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, নতুবা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচার আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নের মাধ্যমেই নিশ্চিত হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর

‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে স্কোর ২৮৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২০৮। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকায় চতুর্থ স্থানে ১৮৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৭২ স্কোর নিয়ে অবস্থান করছে নেপালের কাঠমুন্ডু শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই