খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লেদার। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফার্স্ট পারপেচুয়াল বন্ডের দর কমেছে ৫ শতাংশ।

এছাড়া, এসকে ট্রিমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং আমরা টেকনোলজিস দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

ছবি-সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তরের মিটিং রুমের পাশের একটি কিচেন রুমে শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পঞ্চম তলায় ধোয়ায় ছেয়ে গেছে। আমরা সবাই নিরাপদ রয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।

দুদক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুদকের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত আগুন নেভানো হয়।

জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তর অবস্থিত। ওই তলার মিটিং রুমের পাশের কিচেন রুমে আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার পর ভবনের নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়।

শীর্ষ সংবাদ:
দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল