প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে ১৪ স্বর্ণের বার

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিগারেটের প্যাকেটে থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এসব বারের ওজন দেড় কেজি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানবন্দরে ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে থেকে স্বর্ণগুলো উদ্ধার করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন জানান, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সেই প্যাকেট খুলে ১৪ পিস স্বর্ণের বার পায়। যার ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা