প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনিযুক্ত পাঁচ হুইপ। বিকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে তাঁরা সাক্ষাৎ করেন।
এসময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল।
এর আগে এই পাঁচজনকে হুইপ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। হুইপগণ সরকারের প্রতিমন্ত্রী পদের মর্যাদা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।