প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইউনিভার্সিটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পারভেজ মোশারফ (জেএমসি বিভাগ), ডিআইইউ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৪
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ২২ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আজ (২৪ জানুয়ারি) বুধবার সাভারের আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী  ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
দিনটির শুরুতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ তাদের বিভাগের নিজস্ব পরিচিতিমূলক প্লেকার্ড, বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে  আলাদা আলাদা করে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নলেজ টাওয়ারের সামনে সমবেত হয়। পরে সেখানে সকাল ১১ ঘটিকার সময় আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে নৃত্য পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত কন্ঠে বিজয়ের গান পরিবেশন, শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, কেট কাটা, বিশ্ববিদ্যালয়ের সেন্টাল মাঠে হিউম্যান লোগো প্রদর্শনী করাসহ নানান আয়োজনে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। আনন্দে আর উচ্ছাসিত ছিলো শিক্ষক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুব-উল-হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.লুৎফুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ও র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব। তাছাড়া আমাদের সকলের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
সমাপনী বক্তব্যে ড.সবুর খান বলেন, কোন শিক্ষার্থীর যেন আর্থিক সংকটের কারনে পড়ালেখা বন্ধ না হয়। সে জন্য আমরাই বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য জীবন বিমার ব্যবস্থা করেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন যে তোমাদের বাবা-মা আমাদের উপর যে বিশ্বাস রেখে তোমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেই বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং গবেষণার ক্ষেত্রে এমন এমন গবেষণা করব যেটা কেবল পত্রিকা আর প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা দেশ এবং সমাজের ভাগ্য পরিবর্তন করা যায়।
 এই সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিনগণ,রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ২০০২ সালের জানুয়ারি মাসে প্রায় ৭০ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডিতে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কার্যক্রম শুরু করে। স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী সনদসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা