প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে অসামাজিক কাজের অভিযোগে আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাদেরকে আটক করা হয়। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৪ জানুয়ারি) সকালে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা