প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তরফদার রুহুল আমিন এফবিসিসিআইয়ের পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২০২৫ অর্থবছরের পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি দেশের প্রথিতযশা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এফবিসিসিআই দৃঢ়ভাবে প্রত্যাশা করে, পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যান হিসেবে তরফদার মো. রুহুল আমিন তার তিন দশকেরও বেশি সময় ধরে বন্দর ও শিপিং সেক্টরে অর্জিত অভিজ্ঞতা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োগের মাধ্যমে দেশের বন্দর ও শিপিং সেক্টরে উজ্জ্বল ভূমিকা রাখবেন।

এফবিসিসিআই আরও মনে করে, তরফদার মো. রুহুল আমিনের নেতৃত্বে উক্ত কমিটির সকল সদস্য সম্মিলিতভাবে বন্দর ও শিপিং সেক্টরের চ্যালেঞ্জ সমূহ যথাযথভাবে চিহ্নিত করে তা মোকাবেলার জন্যে আন্তরিকভাবে কাজ করবেন। এফবিসিসিআই এই কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে।

নিজেকে পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় এফবিসিসিআইয়ের সভাপতিসহ কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তরফদার মো. রুহুল আমিন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা