প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরসরাইয়ে বেদে সম্প্রদায়ের মাঝে রুহেলের শীত বস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪

বেদে জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল। সোমবার (২২ জানুয়ারি) সকালে জলদাস এবং বেদে পাড়ার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে মাহবুব রহমান রুহেল বলেন, এ বছর তীব্র শীত জেঁকে বসেছে। এজন্য শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে হবে। আমরা প্রায় দেড় দশকের বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করে আসছি। পর্যায়ক্রমে ১৬টি ইউনিয়ন এবং দুই পৌরসভায় কম্বল বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন প্রমুখ। এছাড়া দুই পৌরসভার মেয়র ও ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা