প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চমেক হাসপাতালে ২ দালাল আটক

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আটক করা হয়।

তারা হলেন রফিক (৩৫) ও মো. মনসুর (৩৫)। এর মধ্যে রফিক চট্টগ্রামের চন্দনাইশের সৈয়দ মাস্টারের বাড়ির মৃত হাছি মিয়ার ছেলে এবং মনসুর চট্টগ্রাম নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘তারা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করছিল। হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের দুজনকে আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা