প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্লোরপ্রাইস প্রত্যাহারে পুঁজিবাজারে বড় পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪

ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর প্রথম লেনদেনের দিন রোববার (২১ জানুয়ারি) বড় পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচকের ২৪০ পয়েন্ট পতন হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের অবনমন কিছুটা কমলেও পতনের ধারা রোধ করা যায়নি। দুই ঘন্টা পর  বেলা ১২ টায় ১৩৭.৮৬ পতনে ডিএসইএক্স ছিল ৬১৯৮.৮৯ পয়েন্ট।

সকালে ২৪০ পয়েন্ট পতনের পর সূচক এসে দাঁড়িয়েছিল ৬ হাজার ১২৪ পয়েন্টে। পতন হয়েছে বাকি দুইটি সূচক ডিএসইএস এবং ডিএসই৩০ এরও।
এসময় ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে এসে দাড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে এ্রখানে কিছুটা পরিবর্তন দেখা দেয়।

এদিন প্রথম ১০ মিনিটে ডিএসই লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ৪৮ লাখ টাকা। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনের গতি কমে আসে। দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩০০ কোটি।

বাজার বিশ্লেষকরা বলছেন, ফ্লোর প্রাইজ তুলে ফেলার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পরলেও বড় বিনিয়োগকারীরা এখনও বাজাটে সক্রিয় আছেন। ফলে বাজার ঘুড়ে দাঁড়াবে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে ধৈর্য্য ধরে সতর্কতার সঙ্গে ট্রেড করার জন্য আহ্বান বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা