গতকাল শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। আয়োজনের দ্বিতীয়দিনে বাংলাদেশ মাঠে নামছে শক্তিশালী ভারতে বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই খেলা শরু হবে। ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল থেকে স্টার স্পোর্টস-১ খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া এই মেগা আসরে অংশ গ্রহণ করছে মোট ১৬ দল। ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১ টি।
আসরের দ্বিতীয় দিনেই (আজ) প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।
দুদিন পরই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।