প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাস-লেগুনা সংঘর্ষঃ নিহত ৪, আহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা