নামিবিয়ার এক প্রাচীন উপজাতি রয়েছে। এই উপজাতির নাম হিম্বা। শুনলে হয়ত অবিশ্বাস্য লাগতে পারে। এই উপজাতির বাসায় কোনো অতিথি যদি বেড়াতে আসেন এবং রাতে থাকেন তাহলে ঘরের বউ রাতে অতিথির ঘরে থাকেন। বেচারা স্বামী থাকেন অন্য ঘরে। আর যদি ঘর না থাকে তাহলে স্বামীকে ঘরের বাইরে রাত কাটাতে হয়।
শুধু তাই নয়, এই উপজাতির গোসল করা কঠিনভাবে নিষিদ্ধ। এটা ওরা কঠোরভাবে মেনে চলে। হিম্বা উপজাতির এখনও প্রায় ৫০ হাজার মানুষ আছে ধারণা করা হয়। হিম্বা নারীদের বিয়ে ঠিক করেন তার বাবা। নারীকে বাবার সিদ্ধান্ত মেনে নিতে হয়। এই উপজাতির সন্তানরা জানে না তাদের প্রকৃত বাবা কে?
তবে বিয়ের পর নারীদের জন্য কঠিন দিন আসে। এসময় ঘরে কোনো অতিথি আসলে তিনি যদি রাতে থাকেন, তাহলে ঘরের বউ রাত কাটান অতিথির সঙ্গে। অতিথি সেবায় কোনও ক্রটি রাখতে চান না বলে তারা এমনটা করেন। এটাই তাদের রীতি। তবে নারী যদি অতিথির সঙ্গে শারিরীক সম্পর্ক না করতে চান তাহলেও সমস্যা নেই। কিন্তু রাত কাটাতে হবে একই ঘরে।
হিম্বা উপজাতির জনগোষ্ঠীর মহিলাদের জীবন চরম কঠিন। কিছু কিছু সময় তো আমাদের চোখে সেজীবন নরকেরও সমান। পুরুষদের তুলনায় বেশি কাজ করতে হয় এই জনগোষ্ঠীর সম্প্রদায়ের মহিলাদের। পশুপালন থেকে শুরু করে, ক্ষেত খামাড়ির কাজ, লাল মাটির তৈরি ঘর রক্ষণাবেক্ষণের সব দায়িত্বই তাদের। এছাড়া রান্না করা, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চাদের দেখাশোনা সব কাজই মহিলারাই করে থাকেন। এত কিছুরও পরেই তাঁদের জীবনের নিজেদের কোনও চাহিদাই প্রাধান্য পায় না।
জীবন চালিত হয় পুরুষ সমাজের অঙ্গুলি হেলনে। বিদ্রোহ করার উপায়ও নেই। একটি সমীক্ষা অনুযায়ী এখনও এপৃথিবীতে প্রায় ৫০ হাজার হিম্বা উপজাতি গোষ্ঠীর মানুষের বাস। এই উপজাতির পুরুষদের দু’টো বিয়ে। ৭০ শতাংশ পুরুষই এমন সন্তানদের বড় করেন যাদের বাবা তারা নয়, অন্য কেউ। হয়তো ভাবছেন এই সত্যি জানার পর স্ত্রীকে ছেড়ে চলে যান না স্বামী? না, যান না। কারণ এই সমাজে এমনটাই স্বাভাবিক। এমনটা চলে আসছে যুগ যুগ ধরে। নিয়মে মরচে পড়েনি।