প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকাতির প্রস্তুতিকালে আটক ১: পালিয়েছে পাঁচ ডাকাত

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে নজরুল ইসলাম ওরুপে মফিজ গাজী নামের এক ডাকাত সদস্য’কে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে ডাকাত দলের আরো পাঁচ সদস্য।

 

বৃহস্পতিবার বিকালে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

এর আগে বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভা বদপুর কবিরাজ বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও সুকান্ত মজুমদার। জব্দ করা হয় একটি পিক-আপ, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি।

 

আটককৃত ডাকাত সদস্য মফিজ গাজী ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর ভাঙ্গা গাজী বাড়ীর বাসিন্দা।

 

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান , হাজীগঞ্জ থানায় ছয় ডাকাত সদস্যের নাম উল্ল্যেখ করে মামলা দায়ের করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাইসহ ডাকাতি করে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা