প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে প্রাইভেটকারে মিলল ২ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ মোহসেন আওলিয়া মাজারের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে মালামাল রাখার স্থান থেকে ৩২৩টি প্যাকেট থেকে মোট ৬৪ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

গ্রেপ্তাররা হলেন, পটিয়া উপজেলার নাইকেন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই উপজেলার শান্তির হাট এলাকার মৃত শফির ছেলে মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)।

বুধবার (১৭ জানুয়ারি) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে প্রাইভেটকারের ভেতরে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা