প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৮টি যানবাহনসহ পদ্মায় ফেরি ডুবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৪

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় ডুবে গেছে ফেরি রজনীগন্ধা। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। তবে নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা