প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাহাউদ্দিন নাসিমের সাথে রাজ্জাক খানের শুভেচ্ছা বিনিময়

সংবাদদাতা
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৪

কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এম রাজ্জাক খান রাজ সিআইপি গতকাল রবিবার সকালে ঢাকা-৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দু’জন দু’জনকে মিষ্টি মুখ করান।

এসময় বাহাউদ্দিন নাছিম এমপি বলেন উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে জনগণের রায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নৌকার বিজয়। সারাদেশ হার্ট, হবে স্মার্ট। আগামী দিনগুলোতে একসাথে দেশকে শিল্পায়নে এগিয়ে নিয়ে যাবো।

এসময় আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ উন্নয়নের সার্থে দেশকে বেকারত্ব দূরীকরণে ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত আধুনিক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা