প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসিফ ইব্রাহিম এফবিসিসিআইয়ের পুঁজিবাজার বিষয়ক কমিটির চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআই’র পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বোর্ড আসিফ ইব্রাহিমকে ২০২৩-২০২৫ মেয়াদে এই পদের জন্য মনোনীত করেছেন।

৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা।

গঠিত কমিটিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূর প্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা