প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বেশি কেনে আমেরিকা তথা যুক্তরাস্ট্র। ২০২২ সালে এই দেশটিতে পোশাক রপ্তানি হয়েছিল ১০ দশমিক ০২ বিলিয়ন ডলার মূল্যের। ২০২৩ সালে ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপানি হয়েছে। তাতে দেখা যায় একবছরের ব্যবধানে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশের মত।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন বছরে এসেও তেমন কোনও সুখবর নেই পোশাক রপ্তানিকারকদের কাছে। নাম প্রকাশ করতে না চাইলেও তারা বলছেন, রপ্তানি কমার পাশাপাশি কমমূল্য অফার করা হচ্ছে। যা পোশাক খাতের ব্যবসায়ীদের দুশ্চিন্তায় ফেলেছে।

নতুন সরকারের অনেক চ্যালেঞ্জের সাথে এটিও যুক্ত হয়েছে। কারণ পোশাক খাত শুধু বৈদেশিক মুদ্রায়ই আনয়ন করে না। এটা বাংলাদেশের একটি প্রধানতম শ্রমখাত।

ওটেক্সার তথ্য অনুযায়ী, গতবছরের জানুয়ারি-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি ২২ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ২৬ বিলিয়ন ডলারে। টেক্সটাইল ও পোশাক উভয় পণ্য মিলিয়ে ২১ দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ০৪ বিলিয়ন ডলারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতি ও দেশটির পোশাকের খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডের দোকানগুলোতে পুরনো পণ্যের মজুত থাকায় যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি কমছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের খুচরা পোশাক বিক্রেতা ও ব্রান্ডগুলো করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর পোশাক পণ্য আমদানি করেছিল। কিন্তু, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় চাহিদা অনুযায়ী বিক্রি বাড়েনি।

ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ)’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ম্যাথিউ শাই বলেন, ‘ছুটির মৌসুমে বিক্রির প্রবৃদ্ধি মহামারির আগের পর্যায়ে ফিরে আসায় অবাক হওয়ার কিছু নেই। কারণ এখন সামগ্রিকভাবে সবার আর্থিক অবস্থা ভালো অবস্থায় আছে এবং ভোক্তাদের ব্যয় করার এই সক্ষমতা অব্যাহত থাকবে।’

করোনা মহামারিতে অনলাইন শপিং ভোক্তাদের আচরণে বড় পরিবর্তন দেখেছে। এ বছর অনলাইন ও অন্যান্য নন-স্টোর বিক্রয় ৭ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে বৃদ্ধি পেয়ে ২৭৩ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ২৭৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। যা গত বছর ছিল ২৫৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এনআরএফের প্রধান অর্থনীতিবিদ জ্যাক ক্লেইনহেঞ্জ বলেন, ‘মূল্যস্ফীতি, গ্যাসের উচ্চমূল্য, কঠোর ক্রেডিট শর্ত এবং উচ্চ সুদের হার সত্ত্বেও ভোক্তারা চালকের আসনে আছেন ও স্থিতিশীল অবস্থায় আছেন।’

‘আমরা আশা করছি, বছরের শুরুর দিকে বিভিন্ন পণ্য কিনতে ব্যয়ের প্রবণতা অব্যাহত থাকবে, তবে ধীর গতিতে,’ ক্লেইনহেঞ্জ এক বিবৃতিতে বলেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা