প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রমজান শুরু ১১ মার্চ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৪

রমজান মাস শুরু হয় চাঁদ দেখার উপড় নির্ভর করে। চাঁদ দেখে রোজা শুরু এবং চাঁদ দেখে রোজা শেষ করাই বিধান। তবে সাম্প্রতিক সময়ে জ্যোতির্বিদ্যার ব্যাপক উন্নতি হযেছে। তাই চাঁদ কবে দেখা যেতে পারে তার একটা হিসাব দিতে শুরু করেছে তারা। বেশিরভাগ সময়ে তাদের দেয়া হিসেব মিলে যাচ্ছে। যদিও দেশ ভেদে হিসাবও অনেক সময় ভিন্ন ভিন্ন হতে পারে। হিসাব-নিকাশ অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আর এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে পারে।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। কিন্তু মধ্যপ্রাচ্যের অপর একটি সংবাদমাধ্যম খালিজ টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাতে জানিয়েছে, রমজান মাস শুরু হবে ১২ মার্চ থেকে। আর এ বছর রোজা হবে ২৯টি।

জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর ৫টা ১৪ মিনিটে। আর মাগরিবের আজান দেবে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ রোজার প্রথম দিনটি ১৩ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় ৩০ মিনিট বৃদ্ধি হবে।

সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানাতে পারেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা