প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২২ কিলোমিটার সেতু নির্মাণে খরচ ১৭ হাজার ৮০০ কোটি রুপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৪

ভারত সরকার দীর্ঘ এক সেতু নির্মাণ করেছে। এর দৈর্ঘ্য প্রায় ২১.৮ কিলোমিটার। এরমধ্যে ১৬.৫ কিলোমিটার তৈরি হয়েছে সমুদ্রের উপড় দিয়ে। শুক্রবার মহারাষ্ট্র সফর করে ‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি।

এইপথ পাড়ি সময় লাগবে মাত্র ২০ মিনিট! দক্ষিণ মুম্বাই থেকে নবি মুম্বাই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ ও দ্রুতগামী করে তোলার উদ্দেশ্যে নির্মিত হয়েছে ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ ।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর এর নামকরণ করা হয় অটল সেতু। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই সেতু ‘ভারতের দীর্ঘতম’। নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় ১ লাখ ৭৮ হাজার টন ইস্পাত। এই ‘অটল সেতু’ মহারাষ্ট্রের মুকুটে নতুন পালক বলে দাবি, সে রাজ্যের বিজেপি জোটের সরকারের। ছয়লেনের এই সেতু চালু হলে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার যাত্রাপথ কমে ২০ মিনিটে দাঁড়াবে।

এই সেতু নবি মুম্বাই এবং মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে পর্যটকদের। পাশাপাশি, জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহণে সুবিধা মিলবে। মুম্বাই থেকে পুণে, গোয়া ও কর্নাটক যাত্রারও সময় কমবে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা