প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজার বিষয়ে নতুন অর্থমন্ত্রী আন্তরিকঃ আবুল খায়ের হিরো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৪

গত ১১ জানুয়ারি শপথ নিয়েছে সরকারের নতুন মন্ত্রীসভা। বাংলাদেশ আওয়ামী লীগের এটা টানা চতুর্থ এবং সবমিলিয়ে পঞ্চম মন্ত্রীসভা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের ফিলিস্তিনে হামলা সব মিলিয়ে সারাবিশ্বেই টালমাটাল অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নেই। ডলার সংকট, এলসি খোলায় জটিলতাসহ নানান সংকট মোকাবেলা করছে বাংলাদেশের অর্থনীতি।

এই জটিল সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এ এইচ মাহমুদ আলী। ‍তিনি সরকারের আমলা ছিলেন। ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ফলে একজন অভিজ্ঞ মানুষ পাচ্ছে মন্ত্রীসভা। তবে আরও ভালো খবর তিনি অর্থনীতির ছাত্র। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলে অর্থনীতি তিনি ভালোই সামলাবেন এটাই সবার প্রত্যাশ। অর্থনীতিতে ভালো করতে হলে শেয়ারবাজার ভালো করার বিকল্প নেই।

সে কথাই তিনি জানান দিয়েছেন গতকাল । পুঁজিবাজারের সক্রিয় বিনিয়োগকারী, সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরো ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে গেলে তিনি পুঁজিবাজারকে সহায়তার আশ্বাস দেন। স্মার্ট পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখবেন বলে জানান। তিনি স্বাক্ষাতের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন।

এই বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের হিরো স্বদেশ বাংলাকে বলেন, আমাদের স্বাক্ষাতের বিষয় ছিল ব্যক্তিগত। তবে যেহেতু আমি শেয়ারবাজারের একজন বিনিয়োগকারী তাই আমি যেখানে যাই এই প্রসঙ্গে কথা হয়। মন্ত্রীমহোদয় অনেক আন্তরিক মানুষ। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাই আমাদের মধ্যে একটা ভালো অনুভূতি আছে।

তিনি বলেন, পুঁজিবাজারের বিষয়ে নতুন মন্ত্রী আন্তরিক। দেশের অর্থনীতির স্বার্থে তিনি ভালোকিছু করবেন বলেই আমি প্রত্যাশা করি।

প্রসঙ্গত উল্লেখ্য, পুঁজিবাজারে আলোচিত নাম আবুল খায়ের হিরো। তিনি একজন বড় বিনিযোগকারী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা