প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবাসন খাতকে পুঁজিবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৪

পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে একটি নতুন বিধামালা চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কমিশনের ৮৯৬ তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ নামক একটি নতুন বিধিমালার খসড়া অনুমোদন করা হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে এ সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য খসড়া বিধিমালার উপর সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে অন্যূন দুইটি বাংলা এবং একটি ইংরেজী দৈনিক পত্রিকায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা