প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পৃথিবীতে দীর্ঘমেয়াদে ক্ষমতার চেয়ারে যাঁরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৪

পঞ্চম মেয়াদে ক্ষমতা নিতে যাচ্ছেন শেখ হাসিনা। অনেকের ধারণা তিনিই দীর্ঘমেয়াদে ক্ষমতায় আছেন কিনা! চলুন দেখা নেয়া যাক বিশ্বব্যাপী ক্ষমতার পালাবদলের চিত্র। গত বছরের মাঝামাঝিতে বিশ্বব্যাপী দীর্ঘসময় ধরে ক্ষমতাসীন নেতাদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক স্বাধীন, নির্দলীয় ও আন্তর্জাতিক নীতি বিষয়ক থিংক ট্যাংক লোই ইনস্টিটিউট। তার আলোকেই এই প্রতিবেদন।

ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ রয়েছেন এই তালিকায় সবার ওপরে। তিনি ১৯৬৭ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের মধ্যে পার্থক্যের কারণে এই ধরনের তুলনা মাঝে মাঝে কিছুটা গভীর তাৎপর্যময় বলে মনে হতে পারে। তবে অন্য অনেক দেশের মতো ব্রুনাইতে এই ভূমিকাগুলো একে-অপরের সাথে জড়িত।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, অর্থ ও অর্থনীতি এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বব্যাপী দ্বিতীয় দীর্ঘতম শাসক হলেন তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো। তিনি নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট। সামরিক বাহিনীর সাবেক জেনারেল ওবিয়াং ১৯৭৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পরে জাল ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

তার মতো আফ্রিকান কিছু দেশের শাসকরাও ক্ষমতায় আছেন দীর্ঘদিন ধরে। এর মধ্যে ১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় রয়েছেন পল বিয়া, ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় আছেন ইওওয়েরি মুসেভেনি এবং ডেনিস সাসু এনগুয়েসো আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন ১৯৯৭ সাল থেকে। আর তার আগে ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত একই দায়েত্বে ছিলেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন হুন সেন। গত বছরের মাঝামাঝিতে পদত্যাগ করা ৭০ বছর বয়সী হুন সেন কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন ৩৮ বছর। গত বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয়লাভ করে হুন সেনের রাজনৈতিক দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। পরে নিজের বড় ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ১৯৮৫ সাল থেকে ক্ষমতায় থাকা এই নেতা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১২ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন। গত বছর তার শাসন বেশ দৃঢ়ভাবেই তৃতীয় মেয়াদে প্রসারিত হয়। আর তার বন্ধু ভ্লাদিমির পুতিন রাশিয়ার শাসন ক্ষমতায় -কখনও প্রেসিডেন্ট এবং কখনও প্রধানমন্ত্রী – আছেন ২০০০ সাল থেকে।

মূলত দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। আর চলতি বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি আরও ছয় বছরের মেয়াদের জন্য জয়ী হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

 ৭১ বছর বয়সী পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এবং প্রায় প্রধান কোনও বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষবিহনী নির্বাচনে তার জয়ী হওয়াটা এক রকম নিশ্চিতই।

লোই ইনস্টিটিউট বলছে, বিশ্বব্যাপী দ্বিতীয় দীর্ঘতম শাসক হলেন তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো। তিনি নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট। সামরিক বাহিনীর সাবেক জেনারেল ওবিয়াং ১৯৭৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পরে জাল ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

ইরিত্রিয়ার ইসাইয়াস আফওয়ারকি ১৯৯১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটি শাসন করে চলেছেন। আর রুয়ান্ডার পল কাগামে ১৯৯৪ সাল দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।

সেই একই বছর আলেকজান্ডার লুকাশেঙ্কোও পূর্ব ইউরোপের দেশ বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর এখনও তিনি তার সেই দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান ১৯৯২ সাল থেকে ৩২ বছর ধরে দায়িত্ব পালন করছেন এবং তার পর তার পুত্রের ক্ষমতা গ্রহণের পথও তৈরি করে রেখেছেন তিনি।

এই তালিকায় আরও আছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ১৯৮৯ সাল থেকে পশ্চিম এশিয়ার এই দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বপালন করছেন তিনি। যদিও সেই অর্থে তাকে রাষ্ট্র বা সরকার প্রধান হিসাবে তালিকাভুক্ত করা যায় না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা