প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরসরাইয়ে বসতবাড়ির আঙ্গিনায় বিলুপ্ত প্রজাতির হরিণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে মানুষের বসতবাড়ির আঙ্গিনায় ঘুরছিলো বিলুপ্ত প্রজাতির একটি হরিণ। খবর পেয়ে ছুটে এসে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

মিরসরাই উপকূলী বনাঞ্চলের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, ইছাখালী এলাকা থেকে হরিণ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে হরিণটি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার এটি রাঙ্গুনিয়া শেখ রাসেল পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ধারণা করছি ইছাখালী উপকূলীয় বন থেকে হরিণটি লোকালয়ে ছুটে আসতে পারে। এটির আনমানিক বয়স দুই বছর হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা