প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীতাকুণ্ডে চলন্ত পিকআপে পেট্রোলবোমায় পুড়ে ছাই মালামাল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট মহাসড়কের মোস্তফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, সকাল ছয়টার দিকে একটি পিকআপে আগুন দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে গাড়িটির কিছু অংশ এবং গাড়িতে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়িটির চালকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ‘কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটিকে থামাতে বাধ্য করে। তখন গাড়িটিতে আগুন ধরিয়ে দেবে বুঝতে পেরে চালক এবং সহযোগী দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ায় তারা নিরাপদ রয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা