প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে সড়কে গাড়ি চলাচল কম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে। গত ৪ জানুয়ারি এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হরতাল ঘোষণার প্রভাবে রাস্তায় গাড়ি চলাচল কমে গেছে। বিশেষ করে আন্তজেলার গাড়ি চলাচল নেই বললেই চলে। গতকাল ট্রেনে আগুনের ঘটনায় মানুষের মধ্যে আতংক তৈরি হয়েছে। ফলে ঢাকা সিটির মধ্যেও গাড়ি চলাচল খুব একটা নেই। যদিও রাস্তায় হরতালের সমর্থনে সড়কে পিকেটারদের দেখা যায়নি।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

রিজভী অভিযোগ করে বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা