প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৪

রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় ১০তলা বিশিষ্ট একটি ভবনের নবম তলায় আগুন লেগেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৮ নম্বর সড়কের ৩৩৮/এ নং ১০ তলা ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১১টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা