প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম, কুমিল্লা
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নতুন ভোটারদের সাথে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনী জনসভায়  বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার পর কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
এসময় তিনি কথা বলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার ও একজন নতুন ভোটার এর সাথে এবং উপভোগ করেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমপি বাহার তার বক্তব্যে কুমিল্লার উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদানের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান এবং আবারোও কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানান, পরে একজন নতুন ভোটার তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তরুনদের প্রথম ভোট নৌকায় হবে বলে জানান।
এরপরই কুমিল্লা শিল্পকলা একাডেমির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, এতে অংশ নেয় নটরাজ শিল্পী দলের সদস্যরা।
জনসভায় আওয়ামী লীগের কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর উপজেলার নেতৃবৃন্দ ও নির্বাচনী এলাকা সমূহের আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) রাজী মুহম্মদ ফখরুল, কুমিল্লা-৬ (সদর) আ ক ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ ) মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট -লালমাই) আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিবসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা