প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিআই‌সিএমের অন্তর্বর্তীকালীন নির্বাহী প্রে‌সিডেন্ট শফিউল আজম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেট (বিআই‌সিএম) এর নির্বাহী প্রে‌সিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) মোহাম্মদ শফিউল আজম।

আজ (০১ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর কাছে তিনি যোগদান পত্র জমা দেন।

এর আগে, গত ২৮ ডিসেম্বর বিএসইসি কর্তৃক জারিকৃত এক অফিস আদেশে বলা হয়েছিলো বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হবে। পরবর্তী নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি হতে কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা