প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনুসন্ধান করে মুদ্রার দুইপিঠ তুলে ধরবেনঃ দুদক চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, সাংবাদিক ও দুদক একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা দুর্নীতি নিয়ে ভালো ভালো রিপোর্ট করবেন। আপনারা যখন বিভিন্ন সূত্র থেকে তথ্য পাবেন, তথ্য নিয়ে অনুসন্ধান করবেন। অনুসন্ধান করে মুদ্রার দুইপিঠ তুলে ধরবেন, তাতেই আমরা লাভবান হবো।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। নির্বাচন শেষ হোক। নির্বাচন শেষে প্রার্থীদের সম্পদের হিসাবের সত্যমিথ্যা যাচাই করার সুযোগ আছে।

সোমবার (১ জানুয়ারি) দুদক কার্যালয়ে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান। এ সময় নির্বাচনে প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি হলফনামা যাচাইয়ের এমন ইঙ্গিত দেন।

দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন,

তিনি বলেন, এমনভাবে রিপোর্ট করবেন যাতে দুর্নীতিটা বন্ধ হয়। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কোনো ফরমায়েশি প্রতিবেদন করবেন না। এতে সেই প্রতিবেদন বস্তুনিষ্ঠ হবে না। সংবাদের স্বকীয়তাও থাকে না।

এসময় দুদকের কমিশনার আছিয়া খাতুন বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে ভালো ভালো রিপোর্ট ও রিপোর্টে অনুসন্ধান চাই। রিপোর্টে দুর্নীতির উন্মোচন করতে হবে। স্টোরি এমন হবে যাতে আমরা (দুদক) এগুলো নিয়ে কাজ করতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিটি দুর্নীতির ঘটনার গভীরে প্রবেশ করে, ইনডেপথ রিসার্চ করে প্রতিবেদন প্রস্তুত করবেন।

এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ কমিশন ও র‍্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ৩ জনকে তিন ক্যাটাগরিতে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ তুলে দেওয়া হয়। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক নুরুজ্জামান লাবু ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা