প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছয় প্রতিষ্ঠানের ক্যাটাগরি অবনমন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানিকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ২ জানুয়ারি, মঙ্গলবার থেকে কোম্পানিগুলো ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিগুলো হচ্ছে- এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, কুইন সাউথ টেক্সটাইল, এস.এস স্টিল, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড ডাইং ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে এনার্জি প্যাক ৫ শতাংশ নগদ লভ্যাংশ, কুইন সাউথ টেক্সটাইল ৬ শতাংশ, এস.এস স্টিল ২ শতাংশ, ফরচুন সুজ ৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ২ শতাংশ ও স্যালভো কেমিক্যাল ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ’এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা