প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাকচাপায় সংবাদকর্মী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভির এক সংবাদকর্মী নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে থাকতেন তিনি।

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান ভাই আমাদের হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা