প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শান্ত, সুমন সম্পাদক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩

চাঁদপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইলোক্টরাল পদ্ধতিতে ভোটের মাধ্যমে শাহাদাত হোসেন শান্ত (দৈনিক মানবকণ্ঠ) সভাপতি ও মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়) সাধারণ সম্পাদক নির্বচিত হন। পরে ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি এএইচএম আহসান উল্লাহ। সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। এছাড়া উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন), সহ-সভাপতি সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (জিটিভি) ও রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুরজমিন), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই) ও এমএ লতিফ (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম (দৈনিক খবর), কাদের পলাশ (যমুনা টেলিভিশন) ও এ কে আজাদ (চাঁদপুর দর্পণ), কোষাধ্যক্ষ তালহা জুবায়ের (এখন টেলিভিশন), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু (দৈনিক সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (সাপ্তাহিক আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (দৈনিক আজকের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন (মাইটিভি), নির্বাহী সদস্য কাজী শাহাদাত (দৈনিক চাঁদপুর কণ্ঠ), অধ্যক্ষ জালাল চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), শহীদ পাটোয়ারী (দৈনিক চাঁদপুর বার্তা), বিএম হান্নান (দৈনিক ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভি), ইকবাল হোসেন পাটোয়ারী (চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (দৈনিক মেঘনা বার্তা), এএইচএম আহসান উল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ), আলহাজ ওচমান গণি পাটওয়ারী (দৈনিক চাঁদপুর প্রবাহ), মির্জা জাকির (দৈনিক যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (দেশ টিভি), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), মুনির চৌধুরী (দৈনিক দিনকাল), ওমর পাটওয়ারী (দৈনিক চাঁদপুর প্রবাহ), আলম পলাশ (দৈনিক প্রথম আলো), ফারুক আহম্মদ (সময় টিভি) ও নেয়ামত হোসেন (বাংলাদেশ প্রতিদিন)।

ইকবাল-বিন-বাশার, আবু নঈম পাটওয়ারী দুলাল, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফনী ভূষণ চন্দ, পার্থনাথ চক্রবর্তী, মো. আবদুর রহমান, মো. মিজানুর রহমান (এসি মিজান), ডা. হারুন-অর-রশিদ সাগর, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, মাহবুবুর রহমান পাটওয়ারী, আসমা ইকরাম ও নিলুফা আক্তার।

প্রেসক্লাবের ৪টি উপ-কমিটিও পুনর্গঠন করা হয়েছে। সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি : আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, সদস্য সচিব সোহেল রুশদী, সদস্য মিজান লিটন, কাদের পলাশ ও সেলিম রেজা। সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি : আহ্বায়ক গিয়াসউদ্দিন মিলন, সদস্য সচিব রহিম বাদশা, সদস্য এএইচএম আহসান উল্লাহ, রিয়াদ ফেরদৌস ও ইব্রাহিম রনি। অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি : আহ্বায়ক আলহাজ ওচমান গণি পাটওয়ারী, সদস্য সচিব মুনির চৌধুরী, সদস্য মির্জা জাকির, একে আজাদ ও ওয়াদুদ রানা।  শৃঙ্খলা উপ-কমিটি : আহ্বায়ক জালাল চৌধুরী, সদস্য সচিব আল ইমরান শোভন, সদস্য এএইচএম আহসান উল্লাহ, ফারুক আহমেদ ও চৌধুরী ইয়াসিন ইকরাম। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে প্রতিটি উপ-কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা