রতন সর্দারের বাড়ি হাইমচরের নীল কমল। পেশায় ছিলেন কৃষক। তবে তার বাপ-দাদার পেশায় তিনি থিতু হতে পারেন নি। তার জীবনে দুঃখ বয়ে এনেছে মেঘনা নদী। আরও স্পষ্ট করে বললে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব। দীর্ঘ সময়ে এই মেঘনায় নদীশাসন বা বেড়িবাঁধ কি জিনিস সেটা দেখেনি হাইমচরবাসী।
তারা দেখেছে দিনের পর দিন, বছরের পর বছর মেঘনার করালগ্রাসে তাদের সম্পত্তির বিলীন হয়ে যাওয়া। কখনো বা কিছু রিলিফ পেয়েছে। তবে সেটা চায় না তারা। তারা চাইতো তাদের দুঃখ মেঘনা নদীকে আয়ত্তে আনা হোক। চীনের দুঃখ বলা হতো হোয়াংহো নদীকে। আর চাঁদপুর-হাইমচরের দুঃখ মেঘনা নদী।
তবে রতন সর্দারদের দুঃখ এখন নেই। এই প্রতিবেদকের সাথে যখন কথা বলছিলেন, তখন হাসিমুখে তিনি চা বানাচ্ছেন। তিনি জানালেন এই ক্ষুদ্র চায়ের দোকান দিয়ে তিনি ভালোই আছেন। রাতে ঘুমালে নদীর গর্ভে চলে যাওয়ার ভয়ে থাকতে হয় না। তাদের এই দুঃখ দূর করে দিয়েছেন ডা. দীপু মনি। প্রথমবার এমপি হয়েই তিনি হাইমচর থেকে চর ভৈরবী পর্যন্ত মেঘনা নদীর তীরে বাধ দেয়ার ব্যবস্থা করেন।
শুধু রতন সর্দার নন, এখন হাইমচরের মানুষ আর নিজেকে অসহায় ভাবেন না। অন্য জনপদের মতো তাদের জীবন এখন স্বাভাবিক। অশীতিপর বৃদ্ধ লোকমান মিয়া যেমন জানালেন, এই হাইমচরে উপজেলা কমপ্লেক্স ছিল। দেশের রাষ্ট্রপতিও এসেছিলেন সুন্দর হেলিপ্যাডে নেমে। সেগুলো এখন নদীর প্রায় ৩ কিলোমিটার গভীরে।
তবে বর্তমান প্রজন্ম আর এমন কষ্টের স্মৃতিচারণ করতে হবে না। গত প্রায় এক যুগ নদী ভাঙন বিষয়টি ভুলে গিয়েছে হাইমচরের মানুষ।
চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের হাসিনা বেগম। তিনি জানতেন না, দীপু মনি হিন্দু না মুসলিম। তাকে বলা হয়েছিল দীপু মনিকে ভোট দিলে মসজিদে আজান হবে না। হবে ওলু ধ্বনি। তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন দীপু মনিকে ভোট দিবেন না। তবে যেদিন ভোট কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ান কোথা থেকে উদয় হন দীপু মনি।
তিনি এসে জড়িয়ে ধরে ছবি তোলেন। খোঁজ খবর নেন। ব্যবহারে মুগ্ধতা থেকেই তিনি নৌকায় তথা দীপু মনিকে ভোট দেন।
বলতে বলতে চোখে আনন্দ অশ্রুর দেখা মিলে। তিনি বলেন, দীপু মনি জেতার পর প্রথমেই বাড়ির সামনের রাস্তাটা মেরামত হয়। জীবনে কোনোদিন রিকশায় বাড়ি যেতে পারেন নি। সেই তিনি এখন বাজার নিয়ে রিকশায় বাড়ির ভেতরে চলে যান।
বলতে বলতে আবেগে তার কন্ঠ ভারি হয়ে উঠে। তার ছেলের জন্য সহযোগিতা চাইতে গিয়েছেন দীপু মনির কাছে। কাছ পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট হয়েছিল, তবে তিনি আন্তরিকতার সাথে তার সমস্যার সমাধান করে দেন।
তার কথা এতদিন আগে রাজনীতিবিদদের আকাশের তারা মনে করতেন। তবে এখন দীপু মনিকে তাী আপন মানুষ মনে হয়।
কেন ডা. দীপু মনি বারবার নমিনেশন পাচ্ছেন তার খোঁজ করতে গিয়ে দেখা যায় এমন অসংখ্য উদাহরণ। গত ১৫ বছরে চাঁদপুরকে তিনি অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।
সব অঙ্গনেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। চাঁদপুরে ক্রীড়ায় তার অবদান অনেক। লন টেনিস কমপ্লেক্স নির্মানে ব্যয় করেছেন ১ কোটি টাকার বেশি। এছাড়া ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১৩ কোটি ৫৭ লাখ টাকা, সুইমিং পুলের জন্য ৮ কোটি ৬৬ লাখ টাকার উন্নয়ন কাজ করেছেন তিনি।
শুধু চাঁদপুর পৌর এলাকায় ১৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। যাতে ব্যয় হয়েছে ৬ কোটি ৮৫ লাখ টাকা।
স্বাস্থ্য খাতে ডা. দীপু মনির অবদান অসামান্য। চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেই তিনি তৃপ্তির ঢেঁকুর তুলেননি। চাঁদপুর সদরকে দিয়েছেন ৩ টি নৌ-অ্যাম্বুলেন্স, হাইমচরকে দিয়েছেন দুইটি। চাঁদপুর সদর হাসপাতালে আইসিইউ চালু করা, নিজেদের কোভিডের সময় নিজেদের সম্পদ বিলিয়ে দেয়া এ যেন অন্য এক দীপু মনি। সদরে ৪৪ টি কমিউনিটি ক্লিনিক আর হাইমচরে করেছেন ৬টি।
তিনি দায়িত্ব পালন করছেন শিক্ষামন্ত্রী হিসেবে। এতে চাঁদপুরের শিক্ষা পরিবারের চেহারা পাল্টে যায়। চাঁদপুর-হাইমচরের এমন কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে দীপুর মনির ছোঁয়া পায়নি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে পাঠদান চালু করেছে। যেটা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি প্রচুর সংগ্রাম করেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায় তিনি গত ১৫ বছরে ৯ টি কলেজ, ৬৪ টি স্কুল এবং ৪৩টি মাদ্রাসায় ভৌত অবকাঠামোর উন্নয়ন করেছেন। যাতে ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৩০৫০ টি আশ্রয়ন প্রকল্পের ঘর বানিয়েছেন যাতে অসহায় মানুষজন থাকছে। সড়ক বিভাগের তথ্য বলছে, দীপু মনির আমলে ৬৮৯ কিলোমিটার সড়ক মেরামত অথবা নির্মাণ, ৭৮ ব্রিজ এবং ১৩ টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। ডা. দীপু মনির সংসদীয় আসনের কাজের হিসাব করতে গেলে যেন রীতিমতো এনসাক্লোপিডিয়া লেখা হয়ে যাবে। চাঁদপুরে এর আগে অনেকটা এমপি হয়েছেন। তবে উন্নয়নের ভূমিকা রেখেছেন তেমন কোনও প্রমান নেই।
জাতীয় রাজনীতিতে ডা. দীপু মনির অবস্থান বেশ সুদৃঢ়। এটা অনেকটা প্রকাশ্য যে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। বিশেষ করে সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে ভালো ভূমিকা রেখেছেন। কথার বাগ্মিতা, নেতৃত্বগুণ তাঁকে অনন্য করে তুলেছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ময়মনসিংহের দায়িত্ব নিয়ে তিনি অসাধারণ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
চাঁদপুরের শহরের রিকশায় চলতে চলতে কথা হয় চালক মনির হোসেনের সঙ্গে। তিনি গর্ববোধ করেন একদিন আপা তার রিকশায় উঠেছেন এবং আপনি করে কথা বলেছেন। তার ভাষ্য “এমন ভালা মানুষরে ভোট না দিলে কারে দিমু”।