প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রবিবার থেকে মেট্রোরেলের সব স্টেশন চালু হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩

আগামী রবিবার (৩১ ডিসেম্বর) থেকে মেট্রোরেলের সব স্টেশন চালু হবে। মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন ছাড়া বাকী সব স্টেশন এতদিন চালু ছিল। ওইদিন থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এর আগে, গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের কাজ শেষ করতে আমরা রাত-দিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা