কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় একটি পিকনিকের বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।