প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তীব্র কুয়াশা, ফেরি চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩

ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান।

তিনি বলেন, হঠাৎ মধ্যরাতের পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোট ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা