প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ওষুধ খাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রকৌশল খাতে ১৬.৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বস্ত্র খাতে ১৫.৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.১ শতাংশ, খাদ্য খাতে ৭.২ শতাংশ, সাধারণ বীমা খাতে ৬.৪ শতাংশ, বিবিধ খাতে ৫.৩ শতাংশ, সিরামিকস খাতে ৩.২ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭ শতাংশ, ব্যাংক খাতে ২.৫ শতাংশ, আইটি খাতে ২.২ শতাংশ, জীবন বীমা খাতে ১.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট ও আর্থিক খাতে ১.৩ শতাংশ, পাট খাতে দশমিক ৯ শতাংশ, সেবা খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা