প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা ‘ক্লাসরুম’ বইয়ের মূল উপজীব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩
বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্বাহী পরিচালক (ইডি) এসএম হাসান রেজাকে ‘ক্লাস রুম’ বইটি শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করা হয়েছে। এটি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ রিয়াজুল হক। এটি তার চতুর্থ গ্রন্থ।

‘ক্লাস রুম’ বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক।

নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা বলেন, বইটি পবিত্র কুরআন, হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর লেখা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সাথে, লেখক অত্যন্ত সহজ বাংলা ভাষা ব্যবহার করেছেন। আশাকরি, পাঠকরা উপকৃত হবেন।

ক্লাস রুম’ প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, ‘বইটির মূল উপজীব্য হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জানতে চাওয়া বিভিন্ন বিষয়ের উপর একজন প্রিয় শিক্ষকের সহজ ভাষায় আলোচনা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মনের মধ্যে সাধারণত অনেক প্রশ্ন ঘুরপাক খায় এবং তারা উত্তর জানতে চায়। বইটিতে সেসব জানতে চাওয়া প্রশ্নের উপর পবিত্র কুরআন, হাদিস, বিজ্ঞান, গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে সাবলীল আলোচনা করা হয়েছে।’

নির্বাহী পরিচালক হাসান রেজা লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করেন। উল্লেখ্য, মোঃ রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে। তিনি নীতি-নৈতিকতা বিষয়ে নিয়মিত লেখালেখি করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা