প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্যাসিফিক ডেনিমসের সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ কোম্পানিটি ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৩১৬টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির  ৯ লাখ ৩৯ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৮২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজ ১ কোটি ৭০ লাখ ৫৩ লাখ ৭৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপিইয়ার্ড, সেন্ট্রাল ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা