প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩

আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ দফায় দফায় অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে দলটি।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা