প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিজয় দিবসে চাঁদপুর রোটারি ক্লাবের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবসে চাঁদপুর রোটারি ক্লাব শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে। চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গিকারের পাদদেশে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

চাঁদপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের নেতৃত্বে এসময় চাঁদপুর রোটারি ক্লাবের সদস্যগণ অংশ নেন।

 

এসময় উপস্থিত ছিলেন, অ্যাসিটেন্ট গভর্নর রোটাঃ অ্যাডভোকেট সাইয়্যেদুল ইসলাম বাবু, পিপি রোটাঃ নাছির হোসেন, পিপি রোটাঃ কাঞ্চন, রোটাঃ নজরুল ইসলাম, রোটাঃ অ্যাডভোকেট নজরুল ইসলাম, রোটাঃ গোপাল সাহা, দৈনিক ইলশে পাড়ের সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন, রোটাঃ উজ্জ্বল হোসাইন প্রমুখ।

 

উল্লেখ্য, চাঁদপুর রোটারি ক্লাব দেশের সপ্তম রোটারি ক্লাব। এটি রোটারি  ডিস্টিক্ট ৩২৮২ এর একটি কর্মচঞ্চল ক্লাব। চাঁদপুর রোটারি ক্লাব স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাসহ চিকিৎসা, শিক্ষা, বেকারত্ব দূরীকরণসহ নানাবাধি সামাজিক কার্যক্রম পরিচালনা করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা