বুদ্ধিজীবী দিবস
মাহাবুবুর রহমান সেলিম
বর্তমান প্রজন্ম আনুগত্যে আজন্ম সভ্যতার নানা আলোকবর্তিকা
বুদ্ধিজীবী দিবসে বিপন্ন ঘোর সন্ধ্যাকাশে অকৃত্রিম ভরা শ্রদ্ধা।
ভারাক্রান্ত হৃদয় জীবন কালো অধ্যায় অনন্ত আকাশের বিশালতা
বিপন্ন অবকাশ কালের নিদারুণ সর্বনাশ শূন্য জীবনের অপূর্ণতা।
বিষাক্ত চাটুকার খর্ব অধিকার খুনিদের রক্তের হোলি খেলা
বঙ্গভূমির আকাশ বাতাস ভাগ্যের পরিহাস চারিপাশে শুধুই অবহেলা ।
দুর্গম বিশাল মধুর অন্তরাল উপলব্ধি স্বস্তি মানবাধিকার
অনুভূতি বালির ঘরের মতো দলিল মথিত বেদনার উপহার।
জীবন জীবিকার দায়ভার খর্ব অধিকার অদৃশ্য নিয়ন্ত্রণ কালের সর্বনাশ
হতাশায় জীবন প্রাণ নিকট সন্ধান নিরাময় শক্তির নিবিড় প্রকাশ।
জীবন বৈচিত্র্যে ব্রজ্যপাত বিশাল কালো রাত অশ্রু জলে শূন্য মন
সর্বনাশা মানব জীবন নগ্ন বাতায়ন নতুন পথের সফলতার অন্বেষণ।