প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপের খবর আগে প্রকাশ করে না’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩

একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছেন বলে দাবি করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে মিলার বলেন, বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে সকল অংশীদারদের (স্টেকহোল্ডার) সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি যেখানে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক-নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে।

ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি, সুস্থ গণতান্ত্রিক ধারায় ভিন্নমতের কথা বলার স্বাধীনতা, সংলাপ এবং আলোচনার মাধ্যমে উপকৃত হওয়া যায়।

পরে এক প্রশ্নকারী নির্বাচনের আগেই বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কোনও নতুন খবর আছে কি?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমার কাছে আজ ঘোষণা করার মতো নতুন কোনও নিষেধাজ্ঞা নেই। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া বা ঘোষণা করার আগে আমরা সেগুলো নিয়ে (প্রকাশ্যে) আলোচনা করি না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা