প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যান-বিএসইসি চেয়ারম্যানের সৌজন্য স্বাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যান দাতো শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মো. নূর।

বুধবার (১৩ ডিসেম্বর) বিএসইসি কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

উভয় চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর তত্ত্বাবধানে ’কমোডিটি এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা