প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহিদ বুদ্ধিজীবী দিবসে ডিএসই’র শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩

আজ বাঙালির শোকের দিন। বাঙালিকে মেধা শূণ্য করতে বেছে বেছে দেশের মেধাবী সন্তানদের হত্যা করা হয়। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস৷ ১৯৭১ সালে এই দিনে মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনী নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক-এ মাটির শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবীদের৷

শহিদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আজ (১৪ ডিসেম্বর) সকালে  ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা