নবগঠিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)’র প্রথমকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শোহেলের রহমান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সচিব ও সিপিটিইউ’র সাবেক মহাপরিচালক এবং দেশের প্রধানতম প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ফারুক হোসেন। আজ (১২ ডিসেম্বর) সিপিটিউ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে তিনি নতুন সিইওকে অভিনন্দন জানান। নতুন সিইও’র হাত ধরে সিপিটিইউ আরও বেশি শক্তিশালী, স্বচ্চ এবং কর্মক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকে (সিপিটিইউ) সম্প্রতি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর প্রধান করা হয়েছে বর্তমান মহাপরিচালক শোহেলের রহমান চৌধুরীকে। তিনি সরকারের অতিরিক্ত সচিব।
প্রসঙ্গত উল্লেখ্য, সিপিটিই ‘র সাবেক ডিজি ফারুক হোসেনের হাত ধরেই কর্তুপক্ষ হিসেবে আত্মপ্রকাশের কাজ শুরু হয়। পরে আইএমএফ’র পরামর্শে তা দ্রুত বাস্তবায়ন হয়। দেশের ই-জিপি বা ইলেকট্রনিক্স টেন্ডার প্রক্রিয়ার বাস্তব রূপায়ন হয় ফারুক হোসেনের হাত ধরে। এছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি’র কাজের সূচনা হয় তাঁর হাত ধরেই।
সিপিটিইউ’র সিইও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি তাঁর কাজে সততা, স্বচ্ছতা দায়িত্বশীলতা প্রতিপালনে সবার সহযোগীতা কামনা করেন।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট ২০০২ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়। এটি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীনে নিয়োজিত।
এটি বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। সরকারি ক্রয় প্রক্রিয়াতে আর্থিক উপযোগিতা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অবাধ প্রতিযোগিতা এবং অর্থের অর্থমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ক্রয় ব্যবস্থাপনায় সক্ষমতার প্রাতিষ্ঠানিকীকরণ এবং একক জাতীয় ক্রয় কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি ক্রয়ে সুশাসন আনয়ন এই প্রতিষ্ঠানটির লক্ষ্য। সরকারি ক্রয় আইন ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা ২০০৮-এর আওতায় সরকারি ক্রয় ব্যবস্থাপনার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, ক্রয় পরিবীক্ষণ ও ডিজিটাইজেশন তথা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) তথা “ইলেকট্রনীয় সরকারী ক্রয়ব্যবস্থা” বাস্তবায়ন সিপিটিইউ-র দায়িত্ব হিসেবে বিবেচিত হয়।