প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৩

আমরা প্রায়ই শুনি রক্তে হিমোগ্লোবিনের পরিমান কম। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য চিকিৎসকগণ নানানরকম পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে গর্ভাস্থায় নারীদের শরীরে রক্তে হিমোগ্লোবিন কমে যায়। অনেক সময় এজন্য বাইরে থেকে রক্ত দেয়ার প্রয়োজন হয়। আজ আমরা জানব কীভাবে রক্তে হিমোগ্লোবিন বাড়ানো যায়।

হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্ত কণিকায় থাকে এবং রক্তের মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে।

হিমোগ্লোবিন মূলত রক্তে অবস্থিত প্রোটিন। এটি রক্তের লোহিত রক্ত কণিকায় থাকে এবং রক্তের মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে। এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয়।

হিমোগ্লোবিনের মূল কাজ হল দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে।

একজন পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ১৩.৫ থেকে ১৭.৫ গ্রাম। নারীদের রক্তে ১২-১৫.৫/১৬ গ্রাম। তবে অনেকেরই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে।

যেভাবে রক্তে হিমোগ্লোবিন বাড়বে-

প্রাণিজ খাদ্য

কলিজা, ডিম, দুধ, মাংসের মতো প্রাণিজ খাদ্য থেকে খুব সহজে হিম (হিমোগ্লোবিনের অপ্রোটিন অংশ হিম+গ্লোবিন) তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ হয়। উদ্ভিজ্জ উৎস থেকে সেই পরিমাণে হিম তৈরি হতে পারে না বলে প্রাণিজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয়।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সির অভাব হলেও রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো লৌহ শোষণে সহায়তা করে ফলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে।

রঙিন সবজি ও ফল

ডালিম, আপেল, বিট, লাল আঙ্গুর, ব্রকলি এগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। এগুলোর মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।

সামুদ্রিক মাছ

সামুদ্রিক মাছ থেকে লৌহ পাওয়া যায়, যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপযোগী।

[সতর্কতাঃ শারিরীক সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। গুরুতর স্বাস্থ্য সমস্যা একা একা সমাধান করার চেষ্টা করা সমীচীন নয়। আমাদের উদ্দেশ্য বিষয়টি সম্পর্কে জানানো।]

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা